News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, পারদ নামতেই ফিরেছে স্বস্তির আমেজ
Image

বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, পারদ নামতেই ফিরেছে স্বস্তির আমেজ

কলকাতা, ২৬ জুন (হি.স.): দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিছুটা দেরিতে হলেও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পারদ নেমেছে কিছুটা। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমেছে। তবে বিক্ষিপ্তভাবে বর্ষার রেশ রয়েই গিয়েছে। মৌসুমী বায়ুর এই খামখেয়ালিপনার মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় রাজ্যজুড়েই অনেকটা পারদ-পতন হয়েছে। ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে। সোমবার সকালেও কলকাতা ও লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় দীর্ঘক্ষণ বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও একটু তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও বৃষ্টি চলবে। যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা আছে। অন্যদিকে, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top