News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি
Image

অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকি

কলকাতা, ২৫ জুন(হি.স.): অবশেষে রবিবার বিকালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকালে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিধায়কের বাড়ির সামনে আসেন। হাইকোর্টের নির্দেশের পর তাঁর নিরাপত্তায় সিআইএসএফ-এর সাতজন জওয়ান মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কোন ক্যাটিগোরির নিরাপত্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজির পাশাপাশি চলেছে গুলিও। প্রাণহানিও ঘটেছে। তারপরই রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে নিরাপত্তার আর্জি জানান নওশাদ। কিন্তু তাতেও লাভ হয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় জয় পেলেন বিধায়ক। হাইকোর্টের নির্দেশে রবিবার তাঁর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।

এবিষয়ে নওশাদ বলেছেন, ‘আমি এর আগে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে পৃথক পৃথক ভাবে আমার নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলাম। কিন্তু কেউই আমাকে নিরাপত্তা দেয়নি। অবশেষে হাইকোর্টের নির্দেশে আমার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’ নওশাদ জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের দলটি বর্তমানে ফুরফুরা শরিফে আছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top