News Flash

Image

রাজভবনে গেলেন রাজীব সিনহা

কলকাতা, ২৫ জুন(হি.স.): যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে রাজভবনে হাজির হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যাতে আপাতত, রাজ্যপালের সঙ্গে তাঁর সংঘাতের অবসান হল বলে মনে করা হচ্ছে।

রবিবার বিকেলে কমিশনের দফতর থেকে বেরিয়ে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার। এদিন বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে পৌঁছন রাজীব। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। এর আগে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে অশান্তির আবহে রাজীবকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব। এর পর, গত বুধবার রাজীবের যোগদান রিপোর্ট (জয়েনিং রিপোর্ট) ফেরত পাঠান রাজ্যপাল বোস। যা নিয়ে রাজ্য রাজনীতি নাটকীয় মোড় নেয়।
এদিকে, রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেছিলেন, আমি নির্বাচন কমিশনারকে ডাকিনি। তিনিই আমার কাছে সময় চেয়েছেন। আমার তাঁর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার দরকার। তিনি যখন সেজন্য প্রস্তুত হবেন তখন দেখা করবেন। তিনি যে ব্যস্ত রয়েছেন সেকথা আমি জানি। রাজ্যপালের এহেন মন্তব্যের পর বরফ গলার ইঙ্গিত মিলেছিল। রবিবার বিকেলে সেই বিবাদের অবসান হল হল বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top