News Flash

  • Home
  • দেশ
  • আদ্রায় তৃণমূল নেতা খুনে সিট গঠন, তদন্তকারী দলের মাথায় পুরুলিয়ার পুলিশ সুপার
Image

আদ্রায় তৃণমূল নেতা খুনে সিট গঠন, তদন্তকারী দলের মাথায় পুরুলিয়ার পুলিশ সুপার

পুরুলিয়া, ২৫ জুন (হি.স.): পুরুলিয়ার আদ্রায় তৃণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তদন্ত করবে সিট। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পার্টি অফিসে গুলি করে খুন করা হয় আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয়কে। সেই ঘটনার চার দিনের মাথায় তৈরি হল সিট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিটের নেতৃত্বে পুরুলিয়ার পুলিশ সুপার ছাড়াও অন্যান্য সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) চিন্ময় মিত্তল এবং রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরা। ঘটনার দিন থেকেই জেলা পুলিশের তদন্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করে আসছিলেন নিহত তৃণমূল নেতার পরিবারের সদস্য এবং স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। এই আবহে শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলেন ধনঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে। রবিবার ধনঞ্জয়ের আড়রা গ্রামের বাড়িতে পৌঁছন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এবার এই খুনের ঘটনায় গঠিত হল বিশেষ তদন্তকারী দল।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top