News Flash

  • Home
  • দেশ
  • আগ্রায় লেভেল ক্রসিংয়ে ট্র্যাক্টরের ধাক্কায় লাইনচ্যুত মালগাড়ি, আহত কমপক্ষে ৬ জন
Image

আগ্রায় লেভেল ক্রসিংয়ে ট্র্যাক্টরের ধাক্কায় লাইনচ্যুত মালগাড়ি, আহত কমপক্ষে ৬ জন

আগ্রা, ২৪ জুন (হি.স.): ফের লাইনচ্যুত মালগাড়ি। এবার উত্তর প্রদেশের আগ্রায় লেভেল ক্রসিং পারাপার হওয়ার সময়ে ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে বেলাইন হল মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার সকালে আগ্রার বাঁশি পাহাড়পুর-রুপবাস লেভেল ক্রসিং পার হওয়ার সময়ে সংঘর্ষ হয় ট্র্যাক্টর এবং মালগাড়ির। ট্র্যাক্টরে গিয়ে সোজা ধাক্কা মারে দ্রুতগামী ওই মালগাড়ি। দুর্ঘটনায় মালগাড়ির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, আগ্রার উত্তর মধ্য রেলওয়ে ডিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, বেলাইন হওয়া মালগাড়ির নম্বর বিএক্সআর স্পেশাল (এলডি-৪২ বিসিএন ০১বিবি); ইপি নং ৩১৮২৩। ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষের ফলে মালগাড়ির ইঞ্জিনের চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। যাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছয় রেল কর্তৃপক্ষের দুর্ঘটনা মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top