News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্ষার আগমণের অপেক্ষায় মহারাষ্ট্র, ভারী বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই
Image

বর্ষার আগমণের অপেক্ষায় মহারাষ্ট্র, ভারী বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই

মুম্বই, ২৪ জুন (হি.স.): বর্ষার আগমণের অপেক্ষায় দিন গুনছে মহারাষ্ট্র। শনিবার সকালে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের রায়গড়, থানে ও পালঘর জেলাতেও বৃষ্টি হয়েছে। এদিন সকালে মুম্বইয়ে অনেকটা সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। শ্লথ হয়ে যায় যানবাহনের গতি।

মুম্বই শহরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্রে বর্ষার আগমণে বেশ কিছুটা বিলম্ব হয়েছে এবার, ঘূর্ণিঝড় বিপর্যয়-এর জন্য। অবশেষে বৃষ্টি শুরু হয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের নানা প্রান্তে। এই বৃষ্টিকে বর্ষার বৃষ্টি বলছেন অনেকেই, তবে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমণের বিষয়ে এখনও জানানো হয়নি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top