News Flash

  • Home
  • দিনের খবর
  • চোপড়ায় টানা বৃষ্টিতে জল জমে ভোগান্তি, বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা
Image

চোপড়ায় টানা বৃষ্টিতে জল জমে ভোগান্তি, বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা

চোপড়া, ২৩ জুন (হি. স.) : টানা বৃষ্টিতে চোপড়া ব্লকের দাসপাড়া ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে ভোগান্তি । প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার বৃষ্টিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, নন্দীগছ, নাহারগছ, হেটলাগছ গ্রামের প্রায় শতাধিক পরিবার দু’দিন ধরে জলবন্দি রয়েছেন। এদিন স্থানীয়দের একাংশ নন্দীগছ এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। ঘটনাস্থলে পুলিশ ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছান। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয়। অন্যদিকে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগছ এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তার একাংশ জলে ডুবে গিয়েছে। বিডিও সমীর মণ্ডল জানান, স্থানীয়রা নিজেদের মধ্যে আলোচনা করে জমা জল বের করার উদ্যোগ নেওয়ায় সমস্যা মিটে গিয়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top