News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি : রাহুল গান্ধী
Image

ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি : রাহুল গান্ধী

পাটনা, ২৩ জুন (হি.স.): বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুল গুরুতর অভিযোগ এনে বলেছেন, ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি। দীর্ঘদিন পর শুক্রবারই দেশে ফিরেছেন রাহুল গান্ধী, দিল্লি থেকে এদিন তিনি আসনে পাটনায়। বিরোধীদের বৈঠকে যোগ দিতেই রাহুল এদিন পাটনায় এসেছেন। এদিন পাটনায় দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি। আমরা ভালবাসা ছড়িয়ে দিতে এবং একত্রিত করতে কাজ করছি। বিরোধী দলগুলি আজ এখানে এসেছে এবং আমরা একসঙ্গে বিজেপিকে পরাস্ত করব।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “ভারতে মতাদর্শের যুদ্ধ চলছে। একদিকে কংগ্রেস পার্টির ‘ভারত জোড়’ মতাদর্শ এবং অন্যদিকে আরএসএস এবং বিজেপির ‘ভারত তোড়ো’ মতাদর্শ…কংগ্রেস পার্টির ডিএনএ বিহারে রয়েছে।” রাহুল এদিন দাবি করে বলেছেন, “আমরা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে জিতব এবং বিজেপিকে কোথাও দেখা যাবে না। আমরা জিতব কারণ আমরা দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু বিজেপি মানে মাত্র ২-৩ জনকে সুবিধা দেওয়া।” বিরোধীদের বৈঠকে যোগ দিতে এদিন পাটনায় এসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি বলেছেন, “আমরা বিহারে জিতলে সারা দেশে জিততে পারব।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top