News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করেত গিয়ে আটক মহিলা
Image

ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করেত গিয়ে আটক মহিলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেয়ে থানার লক আপে ঠাঁই হল নাগরের৷৷ঘটনার বিবরণে জানা যায়, কমলা সাগর বিধানসভার সেকেরকোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ণ রতন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতো এক মহিলা৷ ওই মহিলা নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওই ভাড়া  বাড়িতে টাকার বিনিময়ে  দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ তবে ওই মহিলাকে হাতে নাতে ধরার জন্য অনেকদিন ধরেই সুযোগ খুঁজে আসছিল স্থানীয় এলাকাবাসী সহ সেকেরকোট ঐকতান সংঘের সদস্যরা৷৷অবশেষে বুধবার গভীর রাতে  ওই মহিলার ভাড়াটিয়া ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবক ওই মহিলার সাথে ফষ্টিনষ্টি করার সময় স্থানীয় এলাকাবাসীরা এবং ঐকতান সংঘের যুবকরা হাতেনাতে  পাকড়াও করে৷৷ জানা গেছে, পাপ্পু পাল সেকেরকোট রেল স্টেশনে কাজের উদ্দেশ্যে আসে৷পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে নাগর পাপ্পু পালকে আটক করে থানায় নিয়ে যায়৷ স্থানীয়দের হাতে আটক হয়ে  ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকারও করে৷ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন এই ধরনের ঘটনা এই এলাকায় আগে কখনো হয়নি৷ তবে এলাকায় এই ধরনের অসামাজিক কাজে এলাকার শান্তির পরিবেশ নষ্ট হবে৷ যার ফলে ওই মহিলা যাতে এই এলাকা থেকে অন্যত্র চলে যায়  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top