নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেয়ে থানার লক আপে ঠাঁই হল নাগরের৷৷ঘটনার বিবরণে জানা যায়, কমলা সাগর বিধানসভার সেকেরকোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ণ রতন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতো এক মহিলা৷ ওই মহিলা নিজের স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িতে টাকার বিনিময়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ তবে ওই মহিলাকে হাতে নাতে ধরার জন্য অনেকদিন ধরেই সুযোগ খুঁজে আসছিল স্থানীয় এলাকাবাসী সহ সেকেরকোট ঐকতান সংঘের সদস্যরা৷৷অবশেষে বুধবার গভীর রাতে ওই মহিলার ভাড়াটিয়া ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবক ওই মহিলার সাথে ফষ্টিনষ্টি করার সময় স্থানীয় এলাকাবাসীরা এবং ঐকতান সংঘের যুবকরা হাতেনাতে পাকড়াও করে৷৷ জানা গেছে, পাপ্পু পাল সেকেরকোট রেল স্টেশনে কাজের উদ্দেশ্যে আসে৷পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে নাগর পাপ্পু পালকে আটক করে থানায় নিয়ে যায়৷ স্থানীয়দের হাতে আটক হয়ে ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকারও করে৷ স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন এই ধরনের ঘটনা এই এলাকায় আগে কখনো হয়নি৷ তবে এলাকায় এই ধরনের অসামাজিক কাজে এলাকার শান্তির পরিবেশ নষ্ট হবে৷ যার ফলে ওই মহিলা যাতে এই এলাকা থেকে অন্যত্র চলে যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এলাকাবাসী৷

ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করেত গিয়ে আটক মহিলা
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

















