News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাহাড় লাইনে লামডিং-হাফলং রেলপথ পরিদর্শন এনএফ রেলের নবাগত জিএম চেতনকুমারের
Image

পাহাড় লাইনে লামডিং-হাফলং রেলপথ পরিদর্শন এনএফ রেলের নবাগত জিএম চেতনকুমারের


হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়ে চেতনকুমার শ্রীবাস্তব লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের লামডিং থেকে নিউহাফলং অংশ পরিদর্শন করেছেন।

বুধবার রাত ১১টা ৩০ মিনিটে ১৫৬০৩ নম্বর ইন্টারসিটি এক্সপ্রেসে ভাররাত ২-টা ৫৫ মিনিটে লামডিং আসেন নবাগত জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। এর পর আজ বৃহস্পতিবার সকাল ৭-টায় এলজি স্পেশাল ট্রেনে নিউহাফলঙের উদ্দেশ্যে লামডিং থেকে রওয়ানা হয়ে সকাল ১০টা নাগাদ নিউহাফলং স্টেশনে এসে উপস্থিত হন।

এদিন লামডিং থেকে নিউহাফলং আসার পথে জিএম পাহাড় লাইনের বিভিন্ন স্পর্শকাতর ধসপ্রবণ এলাকা পরিদর্শন করেন এবং বর্ষার মরশুমে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ সচল রাখতে উত্তরপূর্ব সীমান্ত রেল যে সব পদক্ষেপ নিয়েছে, সে সব সরজমিনে খতিয়ে দেখেছেন তিনি।

জিএম চেতনকুমার শ্রীবাস্তব আজ নিউহাফলং স্টেশনে উপস্থিত হয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নিউহাফলং স্টেশনের ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করে ধস রোধে যথাযত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রেলের উচ্চ আধিকারিকদের। তবে এদিন জিএম রেলযাত্রীদের জন্য হাফলং শহর থেকে নিউহাফলং যাওয়ার বেহাল সংযোগী রাস্তা সংস্কার সম্পর্কে কিছু বলেননি।

সবেমাত্র উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন চেতনকুমার শ্রীবাস্তব। তাই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ নিয়ে তেমন ধারণা নেই তাঁর। তবে বৃহস্পতিবার জিএম যে শুধু এই রেলপথ পরিদর্শনে এসেছেন তা নয়। মূলত তিনি পরিবার নিয়ে হাফলং এসেছেন প্রমোদ-ভ্রমণে। কারণ নিউ হাফলং স্টেশনে নেমে কিছুক্ষণ সেখানে কাটিয়ে জিএম চলে যান জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টারে। সেখান থেকে তিনি সোজা চলে যান জাটিঙ্গার কাছে এথেনিক ভিলেজে। গোটা দিন হাফলঙের বিভিন্ন স্থান তিনি ঘুরে দেখেন পরিবার নিয়ে।

রাতে হাফলং শহরে অবস্থিত রেলের অতিথিশালায় উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের অতিথেয়তায় নৃত্য সংগীত ইত্যাদির আয়োজন করা হয়। বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের সফর সঙ্গী ছিলেন ডিআরএম প্রেমরঞ্জন কুমার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তিনি পুনরায় এলজি স্পেশাল ট্রেনে ফিরে যান লামডিঙের উদ্দেশ্যে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top