News Flash

  • Home
  • খেলা
  • উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবায়মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা
Image

উজবেকিস্তানে এশিয়ান স্কুল দাবায়মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।।
উজবেকিস্তান যাচ্ছে মেট্রিক্স চেস আকাদেমির গর্ব দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ৬৪ ঘরের লড়াইয়ের জন্য। এবছর উজবেকিস্তানের তাসকেনে অনুষ্ঠিত হবে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা। ১৩-‌২১ জুলাই হবে আসর। ওই আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে অনুজ কুমার এবং অঞ্জু রাণী দাসের একমাত্র মেয়েটি। অনূর্ধ্ব-‌৯ বিভাগে। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীটি এবছর তামিলনাড়ুর হুসুরে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-‌৯ বিভাগে তৃতীয় স্থান দখল করে রীতিমতো চমক দিয়েছিলো। ওই সাফল্য জাতীয় দলে জায়গা করে নেয় সে। ৩ দিনের সফরে রাজ্যে ভারতীয় দলের কোচ তথা ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত আসতেই ওই সুযোগ হাতছাড়া করতে চায়নি আরাধ্যা। প্রতিদিন দুইবেলা করে বিশেষ অনুশীলন নিচ্ছে ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু প্রসেনজিতের কাছ থেকে। এছাড়া প্রতিদিন অনলাইনে প্রসেনজিৎ থেকেও অনুশীলন নিচ্ছে সে। এশিয়ান দাবায় ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী আরাধ্যাও। তবে একরাশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন ওর বাবা এবং মা। ছোট্ট আরাধ্যার সঙ্গে উজবেকিস্তান যাবেন ওর বাবা। ফলে খরচ বেড়ে গেলো। ফলে এশিয়ান আসরে খেলে আসতে আরাধ্যার দরকার প্রায় আড়াই লাখ টাকা। ওই টাকা কোথা থেকে আসবে তা নিয়েই দুশ্চিন্তা। ওর বাবা অনুজ কুমার দাস অনুরোধ করেন,”কোনও সহৃদয় ব্যাক্তি বা সংস্থা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমার মেয়ের স্বপ্ন পূরণ হবে”। ‌আরাধ্যার সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী খোদ প্রসেনজিৎও। প্রসঙ্গত:‌ আর আগে এশিয়ান স্কুল আসরে খেলে এসেছিলো সাইনি দাস এবং আর্শিয়া দাস। ‌‌‌‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top