News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৯ ডিগ্রির ঘরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির অনুকূল পরিবেশ গোটা দক্ষিণবঙ্গে
Image

২৯ ডিগ্রির ঘরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টির অনুকূল পরিবেশ গোটা দক্ষিণবঙ্গে

কলকাতা, ২২ জুন (হি.স.): ইতিমধ্যেই বর্ষা হাজির হয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর যার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার ধীরে ধীরে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে। বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গেও।

বৃহস্পতিবাবার সকাল থেকে মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল না। তবে, বিগত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রির ঘরেই। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top