News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত
Image

ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  রাজ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রথযাত্রার উৎসব পালিত হয়েছে৷ আগরতলায় জগন্নাথ জিও মন্দির , ইসকন মন্দির, হরে কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন মন্দির থেকে রথ বের হয়৷ দুপুর গড়িয়ে বিকেল হতেই রাজধানীর আগরতলা শহরে রথ উৎসবকে কেন্দ্র করে লোকে লোকারণ্য৷ এ উপলক্ষে জগন্নাথবাড়ি রোডে মেলা বসে৷ রথযাত্রা উৎসব হিন্দু বাঙ্গালীদের অন্যতম ধর্মীয় উৎসব৷ এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি প্রাণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন ঘাটতি নেই৷ রাজ্য রথ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মন্দির নতুন সাজে সেজে উঠেছে৷ জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে এ উপলক্ষে সকাল থেকেই লোকসমাগম পরিলক্ষিত হয়৷ রথযাত্রার উপলক্ষে এদিন বিশেষ পূজা   অর্চনার আয়োজন করা হয়৷ জগন্নাথ বাড়ির সামনে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে অগণিত ধর্মপ্রাণ আবাল বৃদ্ধ বনিতা সহ সকল অংশের মানুষের প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়৷ রথের দড়িতে টান পড়তেই সব অংশের মানুষ এগিয়ে আসেন একটিবারের মতো রথের দড়িতে স্পর্শ করে পূণ্য অর্জন করতে৷৷ লোকে লোকারণ্য হয় গোটা এলাকা৷ জগন্নাথ বাড়ির সামনে থেকে যখন রথ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে অগণিত ভক্ত প্রাণ মানুষকে তা অনুভব করতে দেখা যায়৷ ইসকন মিশনের রথযাত্রাও এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে  গুরুজি কনফারেন্স হলে সামনে সমবেত হয়৷ এখানে  সপ্তাহব্যাপী হবে  হবে ধর্মীয় অনুষ্ঠান৷ বিভিন্ন  মন্দিরের রথ ছাড়াও কচিকাঁচারা ছোট ছোট রথ নিয়ে এদিন সকাল থেকেই বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াতে দেখা গেছে৷ অনেকেই এই ছোট রথের দড়ি টেনে নিজেদের মনোবাসনা পূরণ করেছেন৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top