News Flash

  • Home
  • খেলা
  • অ্যালেক্সের গোলে এনএসআরসিসি-র জয় কেড়ে নিল আনন্দভবন

অ্যালেক্সের গোলে এনএসআরসিসি-র জয় কেড়ে নিল আনন্দভবন

এনএসআরসিসি-‌১(সলমান)                                                               

আনন্দভবন-‌১ (‌অ্যালেক্স)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। প্রায় ৬৭ মিনিট এগিয়ে থেকেও জয় পেলো না এন এস আর সি সি। ইঞ্জুরি টাইমে অ্যালেক্স ডার্লং এর গোলে সমতা ফিরিয়ে পযেন্ট ভাগ করলো আনন্দভবন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। মঙ্গলবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে। ফলাফল ১-‌১। দুদলই দুর্দান্ত ফুটবল উপহার দেয়। কিন্তু ম্যাচের শেষ সময়ে রক্ষণভাগের সামান্য ভুলে গোল হজম করে পয়েন্ট ভাগ করতে বাধ্য হলো এম ডি মুজিবুর রহমানের দল। শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা পয়েন্ট এনে দিলো সুজিত ঘোষের দলকে। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। তবে দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন করা এন এস আর সি সি-‌র ফুটবলারদের মধ্যে বোঝাপড়া ভালো ছিলো। এরই সুযোগে ২৩ মিনিটে এগিয়ে যায়েন এস আর সি সি। গোলটি করেন সলমন হুসেন। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেন বিশ্বজিৎ রিয়াং-‌রা। ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি তীব্র থাকলেও নির্ধারিত সময়ের ১ মিনিট আগে পর্যন্ত বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি আনন্দভবনের ফুটবলাররা। খেলার ইঞ্জুরি টাইমে এন এস আর সি সি-‌র রক্ষণভাগের ফুটবলারদের সামান্য ভুলে অ্যালেক্স ডার্লং সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-‌১ গোলে ম্যাচটি অমিমাংশিতভাবে শেষ হয়। রেফারি বিশ্বজিৎ দাস হলুদ কার্ড দেখান এন এস আর সি সি-‌র ইদু মিঁয়াকে।  ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top