ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি-র বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ জুন। ওইদিন বেলা ১১ টায় সিটি সেন্টারস্থিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মূলতঃ ওয়ান এজেন্ডা-ই হচ্ছে বৈঠকের আলোচ্য বিষয়। ব্লাড মাউথ ক্লাব থেকে তাদের প্রতিনিধি পরিবর্তন করেছে বলে টিএফএ-র সংবিধান অনুযায়ী পরিচালন কমিটির জয়েন্ট সেক্রেটারির পোস্টটি শূন্যপদে পরিণত হয়েছে। কেননা, ব্লাডমাউথ থেকে পূর্বতন প্রতিনিধি টিএফএ-র জয়েন্ট সেক্রেটারির পদে আসীন ছিলেন। এখন যুগ্ম সম্পাদকের শূন্যপদ পূরণ সংক্রান্ত এজেন্ডা নিয়ে এই গভর্ণিং বডির বৈঠকে সদস্যদের মধ্যে আলোচনা হবে। গভর্নিং বডির সকল সদস্যদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য টিএফএ-র সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

জয়েন্ট সেক্রেটারির শূন্যপদ পূরণে টিএফএ-র গভর্নিং বডির বৈঠক ২৪শে
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















