News Flash

  • Home
  • প্রধান খবর
  • রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল কোচবিহারে
Image

রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল কোচবিহারে

কোচবিহার, ২০ জুন (হি. স.) : বৃষ্টি মাথায় করে রথযাত্রার পুণ্যতিথিতেই দুর্গাপুজোয় ঢাকের কাঠি পড়ে গেল কোচবিহারে। মঙ্গলবার মহিলা ঢাকিদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা বের করল সুভাষপল্লি স্পোর্টিং ক্লাব। এবারে তাদের দুর্গাপুজোর ৭৫তম বর্ষ। ‘পুরোনো সেই দিনের কথা, মানতপুরীতে ঠেকাই মাথা’ শীর্ষক থিম তৈরি করা হবে।

উদ্যোক্তাদের দাবি, তাঁদের পুজোর বাজেট ৬০ লক্ষ টাকা। এর আগে কোচবিহার ও সংলগ্ন এলাকায় এত বড় বাজেটের পুজো খুব একটা হয়নি বলেই দাবি তাঁদের। এদিন খুঁটি পুজোর পর শান্তির বার্তা দিতে পায়রা ও বেলুন ওড়ানো হয়। এরপর সুসজ্জিত খুঁটি ও ১৩ জন মহিলা ঢাকি নিয়ে কোচবিহার শহর পরিক্রমা করেন তাঁরা। এলাকার প্রচুর মানুষ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সেই শোভাযাত্রায় অংশ নেন। গ্রীষ্মের দাবদাহ শেষে সবে বর্ষা ঢুকেছে কোচবিহারে। শরৎ আসতে এখনও অনেক বাকি। তবে পুজোর প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না বিগ বাজেটের পুজোগুলির উদ্যোক্তারা। তাই শেষ মুহূর্তে যাতে প্রস্তুতিতে কোনও সমস্যা না হয় সেজন্য আগেভাগেই প্যান্ডেল গড়ার কাজ শুরু করা হচ্ছে। মঙ্গলবার খুঁটিপুজোর পর থেকেই জোরকদমে সেই কাজ চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top