News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিন্দু মেয়েকে নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে আটক দুই মুসলিম যুবক
Image

হিন্দু মেয়েকে নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে আটক দুই মুসলিম যুবক

আগরতলা, ২০ জুন (হি.স.) : হিন্দু মেয়েকে মিথ্যে ভালবাসার জালে ফাঁসিয়ে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই মুসলিম যুবক। লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অর্ন্তগত ইটভাট্টা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে ওই দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে বামুটিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ রাজধানী আগরতলায় জয়নগরের বাসিন্দা আমান মিঞা(২২) বামুটিয়া নিবাসী এক নাবালিকাকে হিন্দু পরিচয় দিয়ে মিথ্যে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। আজ ওই হিন্দু মেয়েকে নিয়ে পালানোর উদ্দেশ্যে টিআর০১এটি৮৪১১ নম্বরের একটি বাইক নিয়ে বামুটিয়ায় এসেছিল আমান মিঞা ও তাঁর বন্ধু আবদুল আজিস। তাদের দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই লাভ জিহাদের মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পরবর্তী  সময়ে ওই দুই মুসলিম যুববকে উত্তম মধ্যম দিয়ে বামুটিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ধৃত আমান মিয়া জানিয়েছেন, বিগত এক বছর ধরে হিন্দু মেয়েদের মিথ্যে ভালবাসায় জড়িয়ে তাদের জীবন নষ্ট করেছে।আজকেও সেই উদ্দেশ্যে বামুটিয়ার এক হিন্দু মেয়েকে নিয়ে পালাতে গিয়ে স্থানীয় মানুষ তাদের আটক করেছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top