News Flash

  • Home
  • দেশ
  • অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থনের কথা জানালেন উদ্ধব, একইসঙ্গে বিঁধলেন কেন্দ্রকেও
Image

অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থনের কথা জানালেন উদ্ধব, একইসঙ্গে বিঁধলেন কেন্দ্রকেও

মুম্বই, ২০ জুন (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থনের কথা জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একইসঙ্গে বিঁধলেন কেন্দ্রীয় সরকারকেও। মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, “আমরা ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন করি, কিন্তু যারা এটা আনছে তাঁদের এটা ভাবা উচিত নয় যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই সমস্যা তৈরি করবে, বরং এটা হিন্দুদের জন্যও সমস্যা তৈরি করবে এবং অনেক প্রশ্ন উঠবে।”

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আরও বলেছেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গরু জবাই নিষিদ্ধ করুন, কারণ গরু জবাই নিষিদ্ধ নয়। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর নিজেই বলতেন, রাজ্যে গরুর অভাব হলে আমরা সেগুলি আমদানি করব।”

উল্লেখ্য, লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইন কমিশন নতুন করে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার তৎপরতা শুরু করেছে, তা নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধীরা। কিন্তু, উদ্ধব ঠাকরে জানালেন, তিনি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top