News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির নেতৃত্বে সুশাসন ও গরিব কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা উপলব্ধি করেছে ভারত : পীযূষ গোয়েল
Image

মোদীজির নেতৃত্বে সুশাসন ও গরিব কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা উপলব্ধি করেছে ভারত : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): বিগত ৯ বছরে মোদীজির নেতৃত্বে সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা ও সম্ভাবনা উপলব্ধি করেছে ভারত। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, মোদী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে দরিদ্র, যুব সমাজ, মহিলা এবং দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের রূপান্তর ঘটেছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, ভারত বিগত ২ বছরে বৃদ্ধির হারের পাশাপাশি রফতানিতেও ইতিহাস রচনা করেছে। গোয়েলের কথায়, বর্তমানে ১০০টিরও বেশি ইউনিকর্ন এবং প্রায় ১ লক্ষ স্টার্টআপ ভারতকে গর্বিত করেছে৷ বিশ্বের বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এখন ভারতে। গোয়েল আরও বলেছেন, হতাশা, মন্দা এবং মুদ্রাস্ফীতির বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত একটি শক্তিশালী অর্থনীতি বজায় রেখেছে। এমনকি উন্নত দেশগুলির অর্থনীতিগুলি যখন সংগ্রামী পরিস্থিতিতে, ভারত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং রেকর্ড রফতানি উপলব্ধি করছে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top