যোরহাট (অসম), ১৯ জুন (হি.স.) : যোরহাট জেলার তিতাবরে চলন্ত ট্রেনের নীচে পড়ে মৃত্যু হয়েছে একজনের। এই খবর লেখা পর্যন্ত নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, তিতাবর ন’আলিতে লেভেল ক্ৰসিঙে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। ওই পথে যাতায়াতকারী স্থানীয় মানুষ রেলওয়ে ট্র্যাকের পাশে ছিন্নভিন্ন এক ব্যক্তির মৃতদেহ দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় রেল ও সাধারণ পুলিশের দল। তাঁরা প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য তিতাবর অসামরিক হাসপাতালে পাঠিয়ে দে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহটো ৭২ ঘণ্টা মর্গে রাখা হবে, শনাক্ত করার জন্য।

