News Flash

Image

ইমফল পশ্চিমে বিনা প্ৰরোচনায় গুলি দুর্বৃত্তদের, আহত ভারতীয় সেনা জওয়ান

ইমফল, ১৯ জুন (হি.স.) : অগ্নিগর্ভ মণিপুরের ইমফল পশ্চিম জেলার কান্তো সাবাল গ্রামে দুর্বৃত্তদের গুলি চালনায় আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান।

ঘটনা গতকাল রবিবার রাত প্রায় ১১:৪৫ মিনিট নাগাদ লেইমাখং (চিংমাং) সংলগ্ন কান্ত সাবাল গ্রামে সংগঠিত হয়েছে। সূত্রের খবর, গ্রামে টহলদারি সেনা বাহিনীর দলকে লক্ষ্য করে বিনা প্ৰরোচনায় গুলি চালায় কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত। সূত্রটি জানিয়েছে, গুলিবিদ্ধ সেনা জওয়ানকে লেইমাখং-এর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সূত্রটি।
ঘটনার পর উপদ্রুত এলাকায় অতিরিক্ত ভারতীয় সেনা ও কেন্দ্রীয় আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের পাকড়াও করতে চলছে যৌথ অভিযান।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top