News Flash

  • Home
  • খেলা
  • অপেক্ষার অবসান, আগস্টে বুমরা মাঠে ফিরতে চলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে
Image

অপেক্ষার অবসান, আগস্টে বুমরা মাঠে ফিরতে চলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে

মুম্বাই, ১৯ জুন (হি.স.): গত বছরের সেপ্টেম্বর থেকে পিঠের ব্যাথার কারণে মাঠের বাইরে ছিলেন বুমরা। এরপর মাঝে মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নি। এরজন্য তিনি খেলতে পারেননি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টগুলো। অবশেষে সুখবর এল।

বিসিসিআই সূএ জানাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বুমরা। বলা হচ্ছে , কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বুমরা।উল্লেখ্য, বুমরার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল গত মার্চে। এরপর দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। বিসিসিআইয়ের এক কর্মকর্তার দাবি, মাঠে ফেরার জন্য এখন অনেকটাই তৈরি বুমরা। এবং তা আগস্টেই আয়ারল্যান্ড সিরিজে। ভারতে অক্টোবর-নভেম্বরে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। সুতরাং এই দুটি টুর্নামেন্টে পুরোনো ছন্দে বুমরাকে পেতে হলে আগষ্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরতেই হবে।

Releated Posts

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top