News Flash

  • Home
  • প্রধান খবর
  • সকালেই নামল আঁধার! প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেল দক্ষিণবঙ্গ, ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়
Image

সকালেই নামল আঁধার! প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেল দক্ষিণবঙ্গ, ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়

কলকাতা, ১৯ জুন (হি.স.): আকাশ কালো করে এসে সকালেই নামল আঁধার! প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সোমবার সকালে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে এদিন সকালে, কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

আষাঢ় মাসের শুরুতে প্রবল বৃষ্টি নামে কলকাতায়, বৃষ্টি হলেও এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার ধীরে ধীরে বাড়তে পারে বৃষ্টি। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশও করতে পারে। এর ফলে আগামী চার-পাঁচ দিনে দক্ষিণে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দীর্ঘ দহনের পর স্বস্তির পেতে পারেন সাধারণ মানুষ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top