ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।শেষ দিনেও হলো না খেলা। ফলে ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। প্রথম ইনিংস শেষ না হওয়ায় দুদলই পেলো ২ পয়েন্ট করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটের আসরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুষলধারে বৃষ্টির জন্য ৩ দিনে ম্যাত্র ৪০ ওভারে খেলা হয়। আর তাতে কসমোপলিটন ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিলো। ভিকি সাহা-র বিষাক্ত স্পিনের ভেলকিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছিলো কসমোপলিটন। কসমোপলিটনের পক্ষে বাবুল দে ৮২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৯, তন্ময় ঘোষ ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ইন্দ্রজিৎ দেবনাথ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেছিলেন। জে সি সি-র ভিকি সাহা (৫/৪৮) সফল বোলার।

যোগেশ চক্রবর্তী ক্রিকেট লিগে জেসিসি কসমোপলিটন ম্যাচ ড্র
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















