News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামীতে বজ্রপাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত
Image

মুঙ্গিয়াকামীতে বজ্রপাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  মুঙ্গিয়াকামীতে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের স্থানীয় হাসপাতাল থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বজ্রপাতে আহত শিশু,মহিলা সহ একই পরিবারের  ৩জন৷ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সন্ধায় তেলিয়ামুড়া মহুকুমার মুঙ্গিয়াগামীতে৷  জানা যায়,শুক্রবার সকাল থেকেই  তেলিয়ামুড়া মহুকুমায়ও তীব্র ঝড়বৃষ্টি সহ বজ্রপাত হয়৷ সেই সময় মুঙ্গিয়াগামী এলাকায় নিজ ঘরেই ছিল সকলে৷ আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়৷  ফলে গুরতর আহত হয় ৩জন৷ আহতদের চিৎকার শুনে তাদের ঘরে ছুটে আসেন এলাকার লোকজন৷ লোকজন এসে আহতদের উদ্ধার করে মুঙ্গিয়াগামী হাসপাতালে নিয়ে যান৷ সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে রীতীমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top