News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন
Image

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন

কলকাতা, ১৭ জুন (হি. স.) : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্চায়েত ভোটে রাজ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে বৃহস্পতিবার নির্দেশ দেয় আদালত। গতকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নবান্ন ও নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে। সোমবার সকালে পরিষ্কার হবে, সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি হবে। আইনজ্ঞদের অনেকের মতে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট যদি স্পর্শকাতর বুথের তালিকা চায় তার জন্য আগেভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যাতে সবটা হাতের কাছে থাকে।

প্রসঙ্গত, এর আগে হাইকোর্ট জানিয়েছিল শুধুমাত্র স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। কমিশন সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়। তাতে দেখা যায় আগের চেয়েও কড়া নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। শুক্রবার কাকদ্বীপের সভা থেকে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমার কাঁচকলা করবে। মণিপুরেও তো নিয়ে গেছ। ওখানে কী করেছে?’ যদিও রাজ্য ও কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়া প্রসঙ্গে সরব হয়েছে বিরোধীরা। এখন দেখার শীর্ষ আদালত কী রায় দেয়।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top