News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফেসবুক-সহ মেটার তিনটি অ্যাপেই বিভ্রাট! বিশ্ব জুড়েই দেখা গেল সমস্যা, পরে সমাধান
Image

ফেসবুক-সহ মেটার তিনটি অ্যাপেই বিভ্রাট! বিশ্ব জুড়েই দেখা গেল সমস্যা, পরে সমাধান

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): ‘প্রযুক্তিগত সমস্যা’-র কবলে পড়ল ‘মেটা’-র তিনটি অ্যাপ— ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ভারতীয় সময় শুক্রবার রাত ১২টা নাগাদ সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে। মেসেজ থেকে ছবি অথবা ভিডিয়ো, কোনও কিছুই পাঠানো যাচ্ছিল না। বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন বহু ব্যবহারকারী। তবে, শনিবার সকালে দেখা যায় সমস্যা মিটে গিয়েছে।

কী কারণে এই সমস্যা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত মেটা কোনও বিবৃতি দেয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম— মেটার এই তিনটি অ্যাপই বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচমকা পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী। অনেকে অভিযোগও জানিয়েছেন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top