নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শুক্রবার বাধারঘাট বিধানসভার ক্যাম্পেরবাজার পঞ্চায়েত রাজ কমিটি হলে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ নরেন্দ্র মোদীর নয় বছর পূর্তি উপলক্ষে ৩০ শে মে থেকে ৩০ জুন পর্যন্ত এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি৷ তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বাধারঘাট বিধানসভার ক্যাম্পের বাজার পঞ্চায়েত রাজ কমিটি হলে লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্যরা৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিগত নয় বছরে সরকার বহু উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে৷ কেন্দ্রীয় সরকারের এইসব উন্নয়নমুখী প্রকল্পগুলির সুফল জনগণের মধ্যে পৌঁছে দিতে প্রতিটি রাজ্যে দলের তরফ থেকে এই প্রচার অভিযান শুরু হয়েছে৷ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্যেও বিজেপির তরফ থেকে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনই যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে দলীয় কার্য কর্তাদের কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷

ক্যাম্পেরবাজারে বিজেপির উদ্যোগে লাভার্থী সম্মেলন
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















