News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্যাম্পেরবাজারে বিজেপির উদ্যোগে লাভার্থী সম্মেলন
Image

ক্যাম্পেরবাজারে বিজেপির উদ্যোগে লাভার্থী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শুক্রবার বাধারঘাট বিধানসভার ক্যাম্পেরবাজার পঞ্চায়েত রাজ কমিটি হলে  লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ নরেন্দ্র মোদীর নয় বছর পূর্তি উপলক্ষে ৩০ শে মে থেকে ৩০ জুন পর্যন্ত এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি৷ তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার  বাধারঘাট বিধানসভার ক্যাম্পের বাজার পঞ্চায়েত রাজ কমিটি হলে লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্যরা৷ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিগত নয় বছরে সরকার বহু উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে৷ কেন্দ্রীয় সরকারের এইসব উন্নয়নমুখী প্রকল্পগুলির সুফল জনগণের মধ্যে পৌঁছে দিতে প্রতিটি রাজ্যে দলের তরফ থেকে এই প্রচার অভিযান শুরু হয়েছে৷ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই রাজ্যেও বিজেপির তরফ থেকে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনই যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া যায় সেই লক্ষ্যে দলীয় কার্য কর্তাদের কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top