নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট লেগেই রয়েছে৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷
মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ায় পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ এলাকার মানুষজন পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না৷ ফলে ওই সব এলাকার মানুষজনকে ছড়ার জলের উপর নির্ভর করতে হচ্ছে৷ ফলে এলাকায় যেকোনো সময় জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে৷ এলাকাবাসীদের দাবি মেনে রাজ্য প্রশাসন থেকে প্রজা বাহাদুর মলসুম পাড়ায় একটি পানীয় জলের উৎস নির্মাণ করা হয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে৷ অত্যন্ত পরিতাপের বিষয় ওই পানীয় জলের উৎস দিয়ে নোনা জল বেরোতে থাকে৷ যার ফলে এলাকাবাসীরা ওই জল ব্যবহার করতে পারছে না৷ ওই জল লবণাক্ত হওয়ার কারণে প্রজা বাহাদুর এলাকার মানুষজন জল ব্যবহার করতে পারছে না৷ তাদের দাবি প্রশাসন যাতে তাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে৷ অভিযোগ এডিসি প্রশাসন ওই জল সমস্যা নিরশনে কোন উদ্যোগ নিচ্ছে না৷ উল্লেখ্য, প্রজা বাহাদুর মলসুম পাড়ার মানুষজনরা অধিকাংশই জুমিয়া পরিবার৷

প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট লেগেই রয়েছে
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















