News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট লেগেই রয়েছে
Image

প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট লেগেই রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট লেগেই রয়েছে৷  ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷
মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ায় পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ এলাকার মানুষজন পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না৷  ফলে ওই সব এলাকার মানুষজনকে ছড়ার জলের উপর নির্ভর করতে হচ্ছে৷ ফলে এলাকায় যেকোনো সময় জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে৷ এলাকাবাসীদের দাবি মেনে রাজ্য প্রশাসন থেকে প্রজা বাহাদুর মলসুম পাড়ায় একটি পানীয় জলের উৎস নির্মাণ করা হয়েছিল গত বিধানসভা নির্বাচনের আগে৷ অত্যন্ত পরিতাপের বিষয় ওই পানীয় জলের উৎস দিয়ে নোনা জল বেরোতে থাকে৷ যার ফলে এলাকাবাসীরা ওই জল ব্যবহার করতে পারছে না৷ ওই জল লবণাক্ত হওয়ার কারণে প্রজা বাহাদুর এলাকার মানুষজন জল ব্যবহার করতে পারছে না৷ তাদের দাবি প্রশাসন যাতে তাদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে৷ অভিযোগ এডিসি প্রশাসন ওই জল সমস্যা নিরশনে কোন উদ্যোগ  নিচ্ছে না৷ উল্লেখ্য, প্রজা বাহাদুর মলসুম পাড়ার মানুষজনরা অধিকাংশই জুমিয়া পরিবার৷

Releated Posts

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026

বাড়ি থেকে বেরিয়ে ২৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, স্ত্রীর সন্ধানে সংবাদমাধ্যমের দ্বারস্থ স্বামী

কমলপুর, ৩০ জুলাই: কমলপুর মহকুমার সালেমা ডাববাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী নমিতা দাস গত ৪ জুলাই বাড়ি…

ByByReshmi Debnath Jul 30, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top