News Flash

  • Home
  • খেলা
  • ভলিবল টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে
Image

ভলিবল টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত ভলিবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। দ্বিতীয় দিনের প্রথম খেলায় বেড়িমুরা ব্রেভ ক্লাব ২-০ সেটে অরবিন্দ সংঘকে পরাজিত করেছে। ২৫-১৫ ও ২৫-২০ পয়েন্টে অরবিন্দ সংঘকে হারিয়েছে‌। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিকাশ সাহা ও সঞ্জয় সাহা। দ্বিতীয় খেলায় এমবিবি কলেজ ভলিবল সেন্টার দুই-শুন্য সেটে আগরতলা ভলিবল ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দল ২৫-২১ ও ২৫-২৩ পয়েন্টে জয়ী হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উত্তম মালাকার ও বিশ্বজিৎ দাস। আগামীকাল প্রথম খেলায় ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব-বি দল খেলবে বেড়িমুরা ব্রেভ ক্লাবের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব-এ দল খেলবে আগরতলা ভলিবল ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top