News Flash

  • Home
  • দেশ
  • মানব সভ্যতার প্রাণকেন্দ্র হল কৃষি, হায়দরাবাদে অনুষ্ঠিত জি-২০ কৃষিমন্ত্রীদের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর
Image

মানব সভ্যতার প্রাণকেন্দ্র হল কৃষি, হায়দরাবাদে অনুষ্ঠিত জি-২০ কৃষিমন্ত্রীদের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তেলেঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত কৃষিমন্ত্রীদের বৈঠকে জি-২০ প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। শুক্রবার জি-২০ কৃষিমন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “কৃষি হল মানব সভ্যতার প্রাণকেন্দ্র। সুতরাং, কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের কাজ শুধুমাত্র অর্থনীতির একটি সেক্টর পরিচালনা করা নয়, মানবতার ভবিষ্যতের জন্য আপনাদের কাঁধে একটি বড় দায়িত্ব।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বিশ্বব্যাপী কৃষি ২.৫ বিলিয়ন মানুষের জন্য জীবিকা সরবরাহ করে। দক্ষিণ গোলার্ধে কৃষি জিডিপির প্রায় ৩০ শতাংশ এবং চাকরির ৬০ শতাংশের বেশি। কিন্তু এখন এই সেক্টরটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন – সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, জলবায়ু পরিবর্তন প্রভৃতি। উল্লেখযোগ্যভাবে, এই চ্যালেঞ্জগুলি দক্ষিণ গোলার্ধের (গ্লোবাল সাউথ) দ্বারা সবচেয়ে বেশি অনুভূত হয়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কৃষিক্ষেত্রে, ভারতের নীতি হল ব্যাক টু বেসিক এবং মার্চ টু ফিউচারের সংমিশ্রণ। আমরা প্রাকৃতিক চাষের পাশাপাশি প্রযুক্তি-সমর্থিত চাষের প্রচার করছি। সারা ভারতে কৃষকরা প্রাকৃতিক চাষাবাদ গ্রহণ করছে; তারা সিন্থেটিক সার বা কীটনাশক ব্যবহার করছেন না। তাঁদের লক্ষ্য ধরিত্রীমাতাকে পুনরুজ্জীবিত করার দিকে!

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top