News Flash

Image

ডিমা হাসাওয়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু ব্যক্তির

হাফলং (অসম), ১৬ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নিহত ব্যক্তিকে নগাঁও জেলার অন্তর্গত রূপহির বাসিন্দা ইয়াসিন আলি বলে শনাক্ত করা হয়েছে।

গত কয়েক দিন থেকে ডিমা হাসাও জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আজ শুক্রবার সকালে এই শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে দিয়ুংব্রাতে। দিয়ুংব্রা ব্লক বাজার থেকে আজ সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ একটি মোটর সাইকেলে করে দিয়ুংব্রা আইটিডিপি ব্লকের রাস্তা ধরে দুই ব্যক্তি বাড়ি ফেরার পথে হঠাৎ গাছ ভেঙে পড়ে তাঁদের ওপর। মটর সাইকেলে পিছনের আরোহী ইয়াসিন আলি গুরুতরভাবে জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গুরুতর জখম ইয়াসিনকে দিয়ুংব্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মটর সাইকেলের চালক সৌভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে লাগাতার বর্ষণের জেরে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে লোয়ার হাফলঙের পূর্ত সড়ক নদীর আকার ধারণ করেছে। পাশাপাশি পূর্ত সড়কটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লাগাতার বর্ষণের দরুন ডিমা হাসাও জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার গ্রামঞ্চলের সংযোগী সড়ক ভূমিধসের দরুন বন্ধ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাছাড়া লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি নদী গুলিও ফুলে ফেঁপে উঠেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top