News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইসকনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে রথযাত্রার
Image

ইসকনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে রথযাত্রার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ এবছরও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে আগরতলা ইসকন মিশনের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে৷ উপলক্ষে  সপ্তাহ ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷  ইসকন মিশন এ বছরও ঘটা করে পালন করা হবে রথযাত্রা উৎসব৷ আগামী ২০ জুন বিকাল ৩ টায় মঠ চৌমুহনিস্থিত ইসকন মন্দির থেকে বের হবে এই রথযাত্রা৷ রথের রশিতে টান দেওয়ার জন্য উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ,মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মেয়র দীপক মজুমদারসহ অগণিত ভক্তরা৷ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি তথা এবছর গুরুজি কনফারেন্স হলে সাতদিনের  জন্য থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা৷ সাত দিনব্যাপী সেখানে হবে বিভিন্ন অনুষ্ঠান এবং ভক্তদের প্রত্যেকদিনই খাওয়ানো হবে প্রসাদ৷ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানান  যুগ্ম অধ্যক্ষ ইসকন মিশন  শ্রীদাম গোবিন্দ দাস৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top