News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সদ্যপ্রয়াত ড. তাপসশংকরকে সশ্রদ্ধ স্মরণ আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপের
Image

সদ্যপ্রয়াত ড. তাপসশংকরকে সশ্রদ্ধ স্মরণ আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপের


শিলচর (অসম), ১৫ জুন (হি.স.) : না ফেরার দেশে চলে গেছেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও সমাজকর্মী ড. তাপসশংকর দত্ত। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অসামান্য ভূমিকা প্রদানকারী সদ্যপ্রয়াত ড. তাপসশংকর দত্তকে সশ্রদ্ধ স্মরণ করেছেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন, ‘বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন?’, ১৯৮৩ সালে এই শিরোনামে একটি বৃহৎ সেমিনারের আয়োজন করা হয়েছিল। ওই সেমিনারে বক্তা হিসেবে সেদিন এই ইস্যুতে তাঁর অবস্থান ও কেন তা দরকার সে সম্পর্কে দীর্ঘ ও সুললিত বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন তিনি। এছাড়া আকসা-র উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে তিনি আন্দোলনকারীদের সমৃদ্ধ করেছিলেন, জানান প্রদীপ।

প্রদীপ দত্তরায় আরও বলেন, মাস-চারেক আগে অসুস্থ ড. তাপসশংকর দত্তের সাথে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। সে সময় কথা প্রসঙ্গে ১৯৮৩ সালে প্রদত্ত তাঁর সেই বক্তব্যের সমস্ত সারগর্ভ তিনি তাঁকে আবার বলেছিলেন। ‌এছাড়া অতীতের অনেক ঘটনার কথা এদিন বিশদে উল্লেখ করেছিলেন ড. দত্ত।

তিনি বলেন, ৮৪ বছর বয়সে তাপসশংকর দত্তের মতো একজন প্রখর স্মরণশক্তি সম্পন্ন ব্যক্তি তিনি খুব কম পেয়েছেন। দত্তরায় বলেন, শিক্ষাবিদ ছাড়াও প্রয়াত ড. দত্ত ‘সিটিজেন রাইটস প্রটেকশন কমিটি’র সভাপতি ছিলেন। আমৃত্যু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিলেন তিনি। এই উপত্যাকার মাটি ও মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক ছিল।

প্রদীপ দত্তরায় বলেন, এই মৃত্যু তাঁর কাছে খুবই বেদনাদায়ক। কারণ একজন প্রকৃত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে তিনি চিরতরে হারালেন। এদিন তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন প্রদীপ দত্তরায়।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top