ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।।জয় পেলো ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি। সুরেন্দ্র রিয়াং এর অর্ধশতরান এবং রমেশ রিয়াং এর অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইয়াকথো ওযেলফেয়ার সোসাইটি ৭ উইকেটে পরাজিত করে ইউনিটি পথচক্র সোসাইটিকে। বুধবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউনিটি পথচক্র সোসাইটি ১১৬ রান করে। দলের পক্ষে দিগন্ত সরকার ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, চিন্ময় বিশ্বাস ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১,শায়ন নম: ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং শুপঙ্কর দত্ত ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান।ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে রমেশ রিয়াং (৪/৩২) এবং দেব কুমার ইরয়াং (২/৪০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি। দলের পক্ষে সুরেন্দ্র রিয়াং ৫৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ (অপ:), ভিনাস নন্দী ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রমেশ রিয়াং ৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ইউনিটি পথচক্র সোসাইটির পক্ষে দিগন্ত সরকার (২/২৫) সফল বোলার।

শান্তিরবাজারে ক্রিকেট জয়ী ইয়াকথো সোসাইটি
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















