News Flash

Image

বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আগরতলা, ১৪ জুন (হি.স.) : জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। ওই ঘটনায় লেম্বুছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকার বাসিন্দা খোকন মালাকার (৬৫)। কাজ চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। আচমকাই বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top