News Flash

Image

৫০ প্যাকেটে মোট ৬১ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ১৪  জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কমলপুর থানার পুলিশ। শ্রীরামপুর নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে  ৫০ প্যাকেটে মোট ৬১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। সাথে গাড়ি চালক ও সহ চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্রীরামপুর নাকা পয়েন্টে প্রতিদিনের মতো আজ সকালে গাড়ি তল্লাশি চলছিল। সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ সন্দেহমূলকভাবে এএস০১ইজি৮৩৭৫ নম্বরের গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৫০ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে। ৫০ প্যাকেটে মোট ৬১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, গাড়ির চালক ধনেশ্বর জমাতিয়া এবং সহ চালক শাহজালক জ্ঞানী জমাতিয়াকে আটক করা হয়েছে। তাঁরা তেলিয়ামুড়া থানাধীন মোড়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top