News Flash

Image

রাতের আঁধারে দুঃসাহসিক চুরি

আগরতলা, ১৪ জুন (হি.স.) : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল এলাকার খগেন্দ্র বণিকের দোকানে চুরি হয়েছে। চোরের দল দোকানে হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ প্রায় তিন হাজার টাকা চুরি করে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দোকান মালিক খগেন্দ্র বণিক জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক ১০:৩০ টা নাগাদ দোকানে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। আজ সকালে এসে দোকানের দরজা ভাঙা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে তিনি বিশালগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

তিনি জানিয়েছেন, চোরের দল দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ প্রায় তিন হাজার টাকা নিয়ে পালিয়েছে। তাঁর দাবি, দোকানে প্রায় ১৫ হাজার টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোরের দল।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top