News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইআইটি-র ছাত্রের মৃত্যু, সময়সীমা বেঁধে তদন্ত কমিটি গড়ে দিল হাই কোর্ট
Image

আইআইটি-র ছাত্রের মৃত্যু, সময়সীমা বেঁধে তদন্ত কমিটি গড়ে দিল হাই কোর্ট

কলকাতা, ১৪ জুন (হি. স.) : খড়্গপুর আইআইটি-র ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গড়ে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠন করা হবে।

মৃত্যুর রহস্য খুঁজতে বা খুনের কিনারা করতে এই কমিটি নার্কো টেস্ট করাতে পারবে। ১৪ জুলাই রিপোর্ট দেবে এই তদন্তকারী দল।

বুধবার মৃত ছাত্রের পরিবার আদালতের কাছে অভিযোগ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রথম ময়নাতদন্তকারী অফিসার তথ্য বিকৃত করে নথি লোপাটের চেষ্টা করেছেন। পরিবারের আর্জি, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক।

বিচারপতি মান্থা জানান, আদালত এখনই এ বিষয়ে কোনও মতামত দেবে না। নতুন তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। কে জয়রামণের নেতৃত্বে ওই কমিটিতে থাকবেন কলকাতা পুলিশের হোমিসাইড দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক এবং সিআইডি-র অফিসারেরা।

পরিবারের দাবি, দ্বিতীয় ময়নাতদন্তের পর ২১ দিন পেরিয়ে গেলেও দেহ এখনও অসমে পাঠায়নি রাজ্য। এ নিয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন রাজ্যের এমন ব্যবহার? রাজ্য সরকারের আইনজীবী জানান, ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। হাই কোর্ট জানায়, এ সবের প্রয়োজন রয়েছে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে খুনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে তদন্ত এগিয়ে চলুক। আদালতের নির্দেশ, রাজ্যকে অবিলম্বে অসমে নিয়ে গিয়ে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে।

বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘আপাতত এই ঘটনায় আংশিক ভাবে হলেও আইআইটি কর্তৃপক্ষ অভিযুক্ত মনে করছে আদালত। তাই চার্জশিট পেশের আগে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কর্তৃপক্ষকে দেওয়া যাবে না।’’

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top