নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ মঙ্গলবার রাজধানীর উমাকান্ত ময়দানে যুব বিকাশ কেন্দ্র এবং নাবার্ডের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ যুব বিকাশ কেন্দ্র এবং নবার্ড স্পোর্টস এন্ড রেকটেশন ক্লাব এর যৌথ উদ্যোগে আগরতলার উমাকান্ত ময়দানে বৃক্ষ রোপন অনুষ্ঠিত য়৷ এদিন অঙ্গীকার করা হয় তিন বছরের জন্য এই বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুটি সংস্থা নেবে৷ তারা এদিন বলেন শুধু বৃক্ষরোপন করলেই চলবে না বৃক্ষ কে বাঁচিয়ে রাখার দায়িত্ব গ্রহণ করতে হবে৷ স্বাভাবিক কারণেই বৃক্ষ রোপন অনুষ্ঠানকে আনুষ্ঠানিক নির্গত নির্ভরতা না করে বৃক্ষগুলিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেককেই দায়িত্ব গ্রহণ করা উচিত বলেও তারা মনে করেন৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার এক দারুন প্রয়াস৷ তিনি বলেন পরিবেশ ক্রমাগত দূষণের কবলে পড়ছে৷ দূষণের হাত থেকে রক্ষা করতে হলে বেশি করে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জনের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ এ ধরনের অনুষ্ঠানে সমাজের সব অংশের মানুষজনকে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

উমাকান্ত ময়দানে বৃক্ষরোপন কর্মসূচি
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















