News Flash

Image

উমাকান্ত ময়দানে বৃক্ষরোপন কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  মঙ্গলবার রাজধানীর উমাকান্ত ময়দানে যুব বিকাশ কেন্দ্র এবং নাবার্ডের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ যুব বিকাশ কেন্দ্র এবং নবার্ড স্পোর্টস এন্ড রেকটেশন ক্লাব এর যৌথ উদ্যোগে আগরতলার উমাকান্ত ময়দানে বৃক্ষ রোপন  অনুষ্ঠিত য়৷ এদিন অঙ্গীকার করা হয় তিন বছরের জন্য এই বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুটি সংস্থা নেবে৷ তারা এদিন বলেন শুধু বৃক্ষরোপন করলেই চলবে না বৃক্ষ কে বাঁচিয়ে রাখার দায়িত্ব গ্রহণ করতে হবে৷ স্বাভাবিক কারণেই বৃক্ষ রোপন অনুষ্ঠানকে আনুষ্ঠানিক নির্গত নির্ভরতা না করে বৃক্ষগুলিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেককেই দায়িত্ব গ্রহণ করা উচিত বলেও তারা মনে করেন৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার বলেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার এক দারুন প্রয়াস৷ তিনি বলেন পরিবেশ ক্রমাগত দূষণের কবলে পড়ছে৷ দূষণের হাত থেকে রক্ষা করতে হলে বেশি করে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জনের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ এ ধরনের অনুষ্ঠানে সমাজের সব অংশের মানুষজনকে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top