News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমালয় সন্নিহিত জেলা ভিজছে বৃষ্টিতে, বিক্ষিপ্ত বর্ষণে স্বস্তির আমেজ তিলোত্তমায়
Image

হিমালয় সন্নিহিত জেলা ভিজছে বৃষ্টিতে, বিক্ষিপ্ত বর্ষণে স্বস্তির আমেজ তিলোত্তমায়

কলকাতা, ১৩ জুন (হি.স.): দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এর ফলে হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে। এখন প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ, খুব শীঘ্রই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করতে পারে, এ জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই পাহাড়ে তরাই-ডুয়ার্স-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি পেয়েছে জলপাইগুড়িও।

যদিও রাজ্যের পশ্চিমের জেলাগুলি এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি আপাতত বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারাদিন ঘর্মাক্ত, অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top