ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। ক্রিকেট কোচ ল্যান্ ক্লুজনার আজ, সোমবার ধর্মনগর পরিদর্শন করেন। সেখানে মূলতঃ স্টেডিয়াম, উইকেট, আউটফিল্ড সরেজমিনে দেখার পাশাপাশি সেখানকার ক্রিকেটারদেরও পরখ করে দেখেন। একইসঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত কোচ এবং প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। কথা বলেন সাপোর্ট স্টাফদের সঙ্গেও। কোথাও কোনও রকম অসুবিধা রয়েছে কিনা খতিয়ে দেখেন। সঙ্গে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পক্ষান্তরে হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার রাজ্যের জেলা স্তরে, তথা মহকুমা স্তরেও এ ধরনের প্রতিভা সম্পন্ন ক্রিকেটারদের সন্ধান রয়েছে বলে খুশি মনোভাব পোষণ করেন। উদীয়মান খেলোয়ারদের উপযুক্ত তালিমের মধ্য দিয়ে তাদের শিখরে তোলা সম্ভব হবে বলে যথেষ্ট সম্ভাবনার কথা ব্যক্ত করেন। সময় সুযোগ অনুযায়ী ল্যান্স ক্লুজনারকে নিয়ে ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ রাজ্যের আরও একাধিক জেলা ও সাব ডিভিশন স্তরে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

টিসিএ-র ব্যবস্থাপনায় ধর্মনগর পরিদর্শনে কোচ ল্যান্স ক্লুজনার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















