News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র ব্যবস্থাপনায় ধর্মনগর পরিদর্শনে কোচ ল্যান্স ক্লুজনার
Image

টিসিএ-র ব্যবস্থাপনায় ধর্মনগর পরিদর্শনে কোচ ল্যান্স ক্লুজনার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। ক্রিকেট কোচ ল্যান্ ক্লুজনার আজ, সোমবার ধর্মনগর পরিদর্শন করেন। সেখানে মূলতঃ স্টেডিয়াম, উইকেট, আউটফিল্ড সরেজমিনে দেখার পাশাপাশি সেখানকার ক্রিকেটারদেরও পরখ করে দেখেন। একইসঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত কোচ এবং প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। কথা বলেন সাপোর্ট স্টাফদের সঙ্গেও। কোথাও কোনও রকম অসুবিধা রয়েছে কিনা খতিয়ে দেখেন। সঙ্গে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পক্ষান্তরে হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার রাজ্যের জেলা স্তরে, তথা মহকুমা স্তরেও এ ধরনের প্রতিভা সম্পন্ন ক্রিকেটারদের সন্ধান রয়েছে বলে খুশি মনোভাব পোষণ করেন। উদীয়মান খেলোয়ারদের উপযুক্ত তালিমের মধ্য দিয়ে তাদের শিখরে তোলা সম্ভব হবে বলে যথেষ্ট সম্ভাবনার কথা ব্যক্ত করেন।‌ সময় সুযোগ অনুযায়ী ল্যান্স ক্লুজনারকে নিয়ে ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ রাজ্যের আরও একাধিক জেলা ও সাব ডিভিশন স্তরে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top