News Flash

  • Home
  • দেশ
  • হাই কোর্টের শুনানীতে কেন্দ্রীয় বাহিনী এবং ভিডিয়োগ্রাফির আর্জি কংগ্রেসের
Image

হাই কোর্টের শুনানীতে কেন্দ্রীয় বাহিনী এবং ভিডিয়োগ্রাফির আর্জি কংগ্রেসের

কলকাতা, ১২ জুন (হি স)। পঞ্চায়েত ভোটে আধা সামরিক বাহিনী মোতায়েন করার পক্ষে সোমবার হাই কোর্টের শুনানীতে আর্জি জানায় কংগ্রেস। সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোট করানো নিয়ে প্রশ্ন তোলে সিপিএমও।

কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল বলেন, ‘‘আমাদের অনেক আবেদনই বলা হয়েছে, আধা সামরিক বাহিনী মোতায়েন করার কথা। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরের পাশাপাশি বাইরেও সিসিটিভি ক্যামেরা বসানো হোক। আমাদের মতে, ভোটগ্রহণ কেন্দ্রের ১ কিলোমিটার পর্যন্ত সবটাই ভিডিয়োগ্রাফি করা হোক।’’

সিপিএমের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইন্সপেক্টর জেনারেল আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ার কাজ করবে না। কিন্তু গত দু’দিনে দেখা গিয়েছে, রানিনগর এবং ডোমকলে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমে পড়েছে সিভিক ভলান্টিয়াররা। সম্ভবত পর্যাপ্ত পুলিশকর্মী ছিল না। ভোট করাতে সম্ভবত পর্যাপ্ত পুলিশও নেই রাজ্যের কাছে।’’

সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, স্থানীয় স্তরে নির্বাচন পরিচালনা সরকারি কর্মীদের দ্বারাই হয়। প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করতে হয়। ইতিমধ্যে এই সংগঠনের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। তাই এঁরা যাতে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ করাতে পারেন, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।

Releated Posts

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top