News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৩ জুন অবধি তাপপ্রবাহের পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ উপকূল
Image

১৩ জুন অবধি তাপপ্রবাহের পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ উপকূল

কলকাতা, ১১ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে, আগামী ১৫ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৩ জুন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলি যেমন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ১৫ জুন অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আবার উপকূলবর্তী জেলা ও সন্নিহিত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top