News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব, সিপিএমের অভিযোগ খন্ডন বিজেপির
Image

গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের অভাব, সিপিএমের অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷  সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গণ্ডাছড়া সহ বেশকিছু জায়গা পরিদর্শন করেছেন৷ তারপর সিপিআইএম নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছে কাজ নেই খাদ্য নেই৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম-এর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রাজ্যের প্রত্যন্ত এলাকায় অবস্থিত সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতেও খাদ্যের কোন অভাব নেই৷ প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় খাদ্য সামগ্রী মজুত রয়েছে সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতে৷ রাজ্যের কোথাও খাদ্যের কোন সঙ্কট নেই৷ শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিআইএম নেতৃত্বরা এই সকল অভিযোগ করছে বলে জানান তিনি৷ তিনি আরও বলেন একটা সময় এডিসি-র ২৮ টি আসন বামেদের দখলে ছিল৷ এখন তাদের দখলে একটি আসনও নেই৷ জনজাতি অংশের মানুষ তাদের বর্জন করেছে৷ যারা গাঁজার ব্যবসা করত তাদের কাজ ও খাদ্য নেই৷ তাদের কাজের সংস্থান হবে না৷ কারন এখন বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে৷

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top